বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৫ এএম
  • ৪৩৬ Time View
99

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারীর কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারীর কারখানার রান্না ঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে।বাচ্চু মোল্লা কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়। বাচ্চু মোল্লার স্ত্রী সম্পা বেগম বলেন,আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকমারফত আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আর এই রির্পোট পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION