শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫৬ পিএম
  • ৫১৫ Time View
129

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভার ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাড়িতে উঠেন তখন ঘড়ির কাটায় দুপুর ২টা। গাড়িটি তখন ভাঙ্গারহাট খালপাড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলছিল।এসময় জনসভায় আগত হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিল। হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি যায় খালের দিকে। প্রায় একশত হাত লম্বা দুটি বাইচের বাচারি নৌকায় দুই শতাধিক নারী মাল্লা খালের মধ্যে বাইচ দিচ্ছিল। এ দৃশ্য দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বাচারি নৌকার নারী বাইছারা বৈঠা চালানোর মধ্য দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত নেড়ে তাদেরকে ধন্যবাদ জানায়।কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন এই বাচারি নৌকা দুটির আয়োজন করেছিলেন।

সমর চাঁদ মৃধা খোকন বলেন, একটা সময় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা নৌ পথে কোটালীপাড়ায় আসতেন। তখন আমরা এ ধরনের বাচারি নৌকা নিয়ে হাজার হাজার মানুষ প্রতিযোগিতার মধ্যদিয়ে তাঁকে স্বাগত জানাতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এই প্রতিযোগিতা দেখে খুঁশি হতেন। তাই আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দুটি বাচারি নৌকার আয়োজন করেছিলাম।

তিনি আরো বলেন, নৌকা হচ্ছে আমাদের দলীয় প্রতীক। নৌকা বাঙালি জাতির শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসে নৌকা দেখলে খুব খুশি হয়। তাই তিঁনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড় দাঁড়িয়ে নৌকা বাইচ দেখলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION