মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৯ পিএম
  • ৪৩৬ Time View
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল,  কোটালীপাড়ার থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, তুষার মধু, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে তরুন প্রজন্মের কাছে পৌছে দিতে ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় আগামী ১ থেকে ৫ মার্চ পর্যন্ত ৫দিন ব্যাপী কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কবি সুকান্ত মেলা আয়োজনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত  ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ’। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION