সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

সাজাপ্রাপ্ত ও প্রতারক টুঙ্গিপাড়ার সাবেক ২ ইউপি সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ৩৮৯ Time View
57

টুঙ্গিপাড়া  প্রতিনিধিঃ

একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ও প্রতারক টুঙ্গিপাড়ার সাবেক দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তরা এবং সচিবালয় এলাকায় ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে পুলিশ। অভিযানে পলাতক আসামি প্রতারক চক্রের মূল হোতা সাবেক দুই ইউপি সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পাকুরতিয়া গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৫০) ও ভৈরব নগর গ্রামের মৃত অতুল চন্দ্র সমাদ্দারের ছেলে সুশীল কুমার সমাদ্দার (৬০)। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর জানান, প্রতারক চক্রের নেতা সাবেক দুই ইউপি সদস্য মোট ০৬ টি ওয়ারেন্টের পলাতক আসামী। ইউসুফ শেখের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড সহ আরো দুইটি প্রতারণা মামলা সহ মোট চারটি মামলার ওয়ারেন্ট আছে। অপর আসামী সুশীল কুমার সমাদ্দারের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদন্ড সহ দুইটি মামলায় ওয়ারেন্ট আছে। তাদের উভয়ের ওয়ারেন্ট হওয়ার পর তারা দীর্ঘদিন যাবৎ টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে ছিলো।

ওসি আবুল মুনসুর আরও জানান,পরে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের স্থান নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঢাকার ডিএমপি উত্তরা ও সচিবালয় এলাকা থেকে ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION