শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

গোপালগঞ্জে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১৭ পিএম
  • ৪৬৯ Time View
62

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের  সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।বুধবার ( ১৫ ফেব্রুয়ারি)সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ডাঃ সাকিবুর রহমান জানান,আগামী ২০ ফেব্রুয়ারি জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৯৪ হাজার ১৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৬৯ হাজার ৬৯ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭০৯ টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ সময় সিভিল অফিসের মেডিকেল অফিসার সাদ মাহামুদ জয়, জেলা ইপিইই সুপারেটেন্ট দিপক রঞ্জন সরকার,ডাঃ দিবাকর বিশ্বাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION