বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা
Reporter Name
Update Time :
বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৬.২৫ পিএম
৪৬৯
Time View
বঙ্গবন্ধুর সমাধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।বুধবার (৪ জানুয়ারী) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি।এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য...
122
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।বুধবার (৪ জানুয়ারী) সকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি।এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।