বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সরকারের প্রশাসন ব্যবস্থা নিয়ে “দেশ নির্মাণের মৌলিক রূপরেখাঃ বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৪৯২ Time View
92

কালের খবর ঢাকা অফিসঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারঃ দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৩ জানুয়ারী)  তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ১৪৯৫ টাকা মূল্যের এই বই পাওয়া যাবে শাহবাগ ও কাঁটাবনে পাঠক সমাবেশের লাইব্রেরীতে। লেখক তোফাজ্জল হোসেন মিয়ার গবেষণালব্ধ এই বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্রন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতি এবং সমসাময়িক চ্যালেঞ্জ, মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, উন্নয়ন, কৃষি, সমবায়, দ্বিতীয় বিপ্লব, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইন প্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদসহ সরকার পরিচালনা সংশ্লিষ্ট ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে। বৃহৎ পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি রিপোর্ট, জাতীয় আর্কাইভ, দেশী-বিদেশী পত্র-পত্রিকার প্রতিবেদন, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করেছেন।

লেখকের নিরবচ্ছিন্ন গবেষণা এবং অক্লান্ত পরিশ্রমে বঙ্গবন্ধুর সরকারের বিপুল তথ্যভান্ডার সুবিন্যস্তভাবে বইয়ে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ বইয়ে বিধৃত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কর্মীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সংবাদ সূত্র বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION