শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে শেখ কামাল আন্তঃউপজেলা যুব গেমস এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১.৫৩ পিএম
  • ৫০৭ Time View
144

কালের খবরঃ

গোপালগঞ্জে শেখ কামাল ২য় বাংলাদেশ আন্তঃ উপজেলা যুব গেমস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ গেমেসের আয়োজন করে।

বুধবার (৪ জানুয়ারী) সকালে গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিওএ-এর উপ-সচিব এবং স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু,জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,জিএম সাহাব উদ্দিন আজম, বাংলাদেশ সুইমং ফেডারেশনের সাধারন সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম বি সাইফ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিন ইসলাম বক্তব্য রাখেন।

জেলার ৩টি ভ্যেনুতে মোট ৮টি ইভেন্টে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার ৪ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করছে। জেলার অনুর্দ্ধ-১৭ বয়সের ছেলে-মেয়েরা ফুটবল, কাবাডি,আরচ্যারী, টেবিল টেনিস, সাঁতার, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এসব প্রতিযোগিতা শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, সুইমিংপুল এন্ড জিমনেসিয়াম এবং শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION