শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু মাদারীপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের জন্য মতবিনিময় সভা কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কোটালীপাড়ায় ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৪৬৫ Time View
84

কোটালীপাড়া প্রতিনিধিঃ

নিন্ম জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১ জানুয়ারী) উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের কয়েকটি জলাভূমির উপর তৈরী ভাসমান বেডে সবজির চারা রোপণ করে ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ^াস এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপিস্থত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে ১হাজার ৫শত বিঘা জলাবদ্ধ পতিত জমি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই পতিত জমিতে ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এই পতিত জলাবদ্ধ জমির যেখানে ধান চাষ করা সম্ভব সেখানে ধান চাষ করবো। আর যেখানে ধান চাষ করা সম্ভব নয় সেখানে সবজি চাষ করা হবে।

তিনি আরো বলেন, এই দেড়হাজার বিঘা জলাবদ্ধ পতিত জমিতে ধান ও সবজির চাষ করা হলে ৬০ হাজার মন ধান উৎপাদিত হবে। যার বাজার মূল্য ৬ কোটি টাকা। এছাড়া কচুরিপানার ভাসমান বেডে লাউ, কুমড়া, করলাসহ বিভিন্ন সবজি চাষ করলে অন্তঃত ৩০ লাখ টাকার সবজি উৎপাদিত হবে।ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ^াস বলেন, যেখানে পানি আছে সেখানে আমরা ভাসমান বেডে সবজি  চাষ করবো। আর যেখানে পানি নেই কিন্তু ধান লাগানো সম্ভব নয় সেখানে আমরা ডিবি পদ্বতিতে সবজির চাষ করবো। ভাসমান বেডে সবজি চাষে মাটি এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। কিন্তু এই ডিবি পদ্বতিতে আমরা কিছু মাটি ও রাসায়নিক সার প্রয়োগ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION