বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবনের অকুপেন্সি সার্টিফিকেটে আসছে নতুন ব্যবস্থা: গৃহায়ন মন্ত্রী গোবিপ্রবির গেটের ভিতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণ রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ

বিপিএল-এ বসুন্ধরা কিংস-এর কাছে ৩-১ গোলে মু‌ক্তি‌যোদ্ধার হার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৫.২৮ পিএম
  • ৫৩০ Time View
169

কালের খবরঃ

গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে(বিপিএল)গোমেস নাসিমেন্টো ডোরিয়েল টনের জোড়া গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-১ গোলে পরাজিত করেছে বসুন্ধরা কিংস।

শুক্রবার(৬জানুয়ারী) বেলা ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালি বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। খেলার প্রথমার্ধের শুরু থেকেই বসুন্ধরা আক্রমনাত্মক খেললেও রক্ষণাত্মক খেলে মুক্তিয্দ্ধো। কিন্তু খেলার ৯ মিনিটে সেলেমানি ল্যান্ড্রি এনডিকুমানা গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও সহজ সুযোগ নস্ট করতে থাকে বসুন্ধরা। তবে ৩৫ মিনিটে গোমেস নাসিমেন্টো ডোরিয়েলটন গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান। প্রথমার্ধের শেষ মুহুর্তে গোমেস নাসিমেন্টো ডোরিয়েলটন নিজের দ্বিতীয় গোল করলে ২-১ গালে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় মুক্তিযোদ্ধা। কিন্তু একের পর এক সুযোগ মিসের মহড়ায় গোল বঞ্চিত থাকতে হয় তাদের। উন্টো খেলার ৮৭ মিনিটে বসুন্ধরার মতিন মিয়া গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন। ফলে একের পর এক সুযোগ নষ্ট করার ম্যাচে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION