শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.২৫ এএম
  • ৪৯৮ Time View
112

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারী) সকাল সাড়ে নয়টায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ- প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মোঃ মোবিনুর রহমান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতার সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের সেতু কালভার্ট, খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালযয়ের বন্যা আশ্রায়ন ও গোপালপুর ইউনিয়নের এইচবিবি প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION