বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা

নিউইয়র্কে মডেল মণিকা হকের এক্সক্লুসিভ পার্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১১.৪৩ এএম
  • ৪৬১ Time View
43

কালের খবর বিনোদনঃ

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটিতে এক উজ্জ্বল মুখ মণিকা হক। ইভেন্ট প্রোডিউসার হিসেবে হেঁটেছেন অস্কারের লাল গালিচায়। নামকরা সব ফ্যাশন শোতে হয়েছেন র‌্যাম্প মডেল। সম্প্রতি হঠাৎ করেই এক্সক্লুসিভ এক পার্টির আয়োজন করেন তিনি। পার্টিতে সবাইকে চমকে দিয়ে আট হাজার ডলার মূলের সাদা গাউন পরে উপস্থিত হন নিউইয়র্কের স্কিন কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মণিকা হক। নিউইয়র্ক পার্ক চেষ্টার গোল্ডেন প্যালেসে এই পার্টির আয়োজন করা হয়। মণিকা হকের এই পার্টির জন্য ইন্টারন্যাশনাল ডিজাইনার ভ্যালডা রেইনি বিশাল লেন্থের আট কেজি ওজনের এই গাউন তৈরী করেন। এসময় দুইবার দুই রকম সাদা আউটফিটে উপস্থিত হন। নিউইয়র্কের বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল মণিকা হক। শুধু তাই নয় মণিকা হকের ড্রেসের সাথে মিল রেখেই গোল্ডেন প্যালেসের অভ্যন্তরীণ সাজসজ্জা করা হয়। শীতের সান্ধ্যকালীন খাবারের সঙ্গে আড্ডা জমে উঠে। আয়োজনে প্রথমেই মিক্সড গ্রিল্ড, নান রুটি, চিকেন সামোসা, ড্রিংক্স আনলিমিটেড। এরপর কেক কেটে পার্টি উদ্বোধন করেন মডেল মনিকা। পার্টিতে প্রিন্সেস ইবতিহাজ্ব নাচ পরিবেশন করেন। পার্টির পুরো সময় ধরেই প্রোজেক্টরের স্ক্রিনে ছিল মণিকা হকের ফ্যাশন ওয়াক এবং মণিকা হকের রিলিজ হওয়া গানের ভিডিও পরিবেশন। আনলিমিটেড ডিনারে ছিল অ্যাপিটাইজারে পোলাও, চিকেন রোস্ট, বিফ কারি, উটের গোস্ত, মিক্সড ভেজিটেবল, এক্সক্লুসিভ সালাদ, রসোগোল্লা, পায়েস আনলিমিটেড। এক্সক্লুসিভ এই পার্টিতে নব্বই জনকে দাওয়াত করে পার্টি সেলিব্রেট করেন। ভিআইপিদের মধ্যে উপস্থিত ছিলেন- আল-মুকতাদির রাফান, আল-ওয়ালিদ ট্যালেন্ট, প্রিন্সেস ইবতিহাজ্ব, মজ, নিকিটা, রিচার্ড এবং উর্মি। পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লাশিং হসপিটালের ডিরেক্টর চৌধুরী এস হাসান এম ডি, মেয়রের অ্যাডভাইজার ফাহাদ সোলায়মান, নর্থ আমেরিকা প্রথম আলো চিফ ইব্রাহীম চৌধুরী, ড্রাগন এন্টারটেইনমেন্টে চিফ টাইরন বুলক, নিউইয়র্ক ফ্যাশন প্রোডিউসার গ্লোরিয়া ক্রেসলার, নিকোলাস জন ট্রাপানিজ, সুপার মডেল ইস্টার ডিভা, আনিকা এম্ব্রস, মাইকেল ব্যারন, ক্লোদিং চিফ মোহাম্মদ আনিস রহমান, বাংলাদেশ বানিজ্যমেলায় প্রকাশিত লেখিকা শামসাদ পলাশ, গায়ক শামীম সিদ্দীকী প্রমূখ। নিজের কাজ দিয়ে ইতিমধ্যেই মণিকা হক দৃষ্টি কেড়েছেন নিউইয়র্কের মূলধারার। কেবল নারীর ক্ষমতায়ন নিয়েই নয়, পরিবেশ আন্দোলনেও সমানভাবে হাজির তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION