মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৫১২ Time View
190

কালের খবরঃ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মনির শেখ (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার(১৭ জানুয়ারী) ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পিজয়পাশায় এ দূর্ঘটনা ঘটে।কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনির শেখের বাড়ী সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে।হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে মনির শেখ তার শ্যালক নাসিম মোল্লাকে নিয়ে মোটরসাইকেল করে নিজ বাড়ী থেকে শ্বশুরবাড়ী গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটর সাইকেলটি বিজয়পাশা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।  পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই মনির শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে   তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION