মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে খাদ্যদ্রব্যে পোকা,রেষ্টুরেন্টকে জরিমানা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ২.৫৯ পিএম
  • ৪১৫ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যের মেয়াদ উত্তীর্ণ খাদ্যে পোকা জন্মানো দায়ে একটি চাইনিজ রেষ্টুরেন্টকে আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (২ জানুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকইড় এলাকার “পিঠা গার্ডেন” নামে এই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পিঠা গার্ডেন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে  বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ পাউরুটি পাওয়া যায়। যাতে মাছি জাতীয় কালো রং এর পোকা জন্ম নিয়েছে। যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারনে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রেষ্টুরেন্ট মালিক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ বলেন, আমি ঢাকায় থাকি। সপ্তাহিক ছুটির দিনে রেষ্টুরেন্টে যাই। প্রতিষ্ঠানটি যেসব কর্মচারীরা পরিচালনা করেন তারা দায়িত্বে অবহেলা করেছে বলে আমি মনে করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION