শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জে ৮৮০ যক্ষ্মা রোগী চিকিৎসার আওতায় গোপালগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক-২ কাশিয়ানীতে রেললাইনে বসে গল্প। কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের মুকসুদপুরে মাদ্রাসাছাত্রের মৃত্যু, গ্রীলে ঝুলন্ত মরদেহ উদ্ধার গোবিপ্রবিতে ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাশিয়ানীতে পুকুর থেকে এক বৃদ্ধা ও ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের খাটরা কালিবাড়িতে বসেছে সরস্বতী মূর্তির হাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ৫০২ Time View
128

কালের খবরঃ

হিন্দু ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী।বৃহস্পতিবার(২৬ জানুয়ারী)স্বরস্বতী পূজা। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশির্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা করে থাকেন। এ উপলক্ষে জেলা শহরের খাটরা সার্বজনীন কালিবাড়িতে বসেছে সরস্বতী মুর্তির হাট। জেলার বিভিন্ন স্থান থেকে মুর্তি নির্মাতারা(পাল)কালিবাড়িতে সরস্বতী মুর্তি এনে বিক্রি করছেন। বেচা-বিক্রি চলবে বুধবার(২৫ জানুয়ারী)রাত পর্যন্ত।এটি জেলার সব চেয়ে বড় সরস্বতী মূর্তির হাট। প্রতিবছর এখানে সরস্বতী প্রতিমার হাটবসে।

এই হাটে পাঁচ থেকে ছয় হাজার সরস্বতী প্রতিমা বেচা-কেনা হয়ে থাকে। হাটে একশ’ থেকে ৭ হাজার টাকা দামের প্রতিমা উঠেছে। যে যার সাধ্যমত কিনে নিচ্ছেন দেবীর মূর্তি।এ ছাড়া জেলার প্রায় ৩০টি স্থানে সরস্বতী প্রতিমা বেচা-কেনা হয়ে থাকে।   গোপালগঞ্জ শহরের খাটরা কালিবাড়ি হাটে আসা প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এ বছর প্রতিমা তৈরীর জিনিসপত্রের দাম বেশী হওয়ায় প্রতিমা বেশী দামে বিক্রি করতে হচ্ছে।এর উপরই তাদের সংসার চলে।জিনিস পত্রের দাম বেশী তাই মুর্তীর দামও একটু বেশী নিতে হচ্ছে।এদিকে বৃহস্পতিবার পূজা উপলক্ষে গোপালগঞ্জের হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দিপনা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION