রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

কোটালীপাড়ায় জাতির পিতার প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ২.১৭ পিএম
  • ৫১৬ Time View
119

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বুধবার (৪ জানুয়ারী) উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক বাঁধন আহম্মেদসহ যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু। এক সময় আমি এ উপজেলায় এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। যারা বর্তমানে উপজেলায় ছাত্ররীগের  নেতৃত্ব দিচ্ছেন তারাই আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। এরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION