বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কাশিয়ানীতে ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল চাচার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ২.৪৬ পিএম
  • ৫৪৬ Time View
190

কালের খবরঃ

গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ছেলেদের হাতে আহত সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।গত ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামে ভাইপোদের মারধরের শিকার হন মারা যাওয়া এই চাচা।

নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, সাইদুর রহমান সিদ্দিকীর সাথে বাড়ির জমি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে বিরোধ ছিলো।এই বিরোধের জের ধরে গত ২৩ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রীর সাথে সাইদুরের ঝগড়াঝাটি হয়।

এর এক পর্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।ওই রাতেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তার বেচেঁ থাকার আশা ছেড়ে দিলে তাকে পুনরায় গোপালগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।এ ঘটনায় গত ২৩ জানুয়ারি কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দিকী নামের একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।  করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION