মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত-২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৫০৪ Time View
179

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন অপর দুই বন্ধু সেনাবাহিনীর সদস্য মারুফ বিল্লা (২২) ও আরেফিন (২২)।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহত তানভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেয়ার পথে তানভীর মারা যায়। আহত অপর দুই বন্ধুকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION