শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

বঙ্গবন্ধুর সমাধিতে ৩১ তম বিসিএস ক্যাডারদের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৪.৫৫ পিএম
  • ৪৮০ Time View
168

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ সিভিল সার্ভিসে ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলায় কর্মরত বিসিএস কর্মকর্তাবৃন্দ।

সোমবার (১৬ জানুয়ারী ) দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট শ্রী কৈলাস সর্ত্যার্থী, ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক  একেএম হেদায়েতুল ইসলাম, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, গোপালগঞ্জ বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হুমায়ুন কবির, জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION