শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন গাইবান্ধা ৫ আসনের সাংসদ ও হাজিগঞ্জ উপজেলা চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৪.২৪ পিএম
  • ৪৯০ Time View
68

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ও চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনউদ্দিন।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামচুল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মোঃ মাঈনউদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION