মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

তীব্র শীত ও ঘন কুয়াশায় গোপালগঞ্জের জনজীবনে দুর্ভোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৪.০৯ পিএম
  • ৪০২ Time View
6

কালের খবরঃ

তীব্র শীত ও ঘন কুয়াশায় গোপালগঞ্জে  জনজীবনে ভোগান্তী দেখা দিয়েছে। গত দুই দিনের শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না। চরম দূর্ভোগে পড়েছে দীনমজুর ও নিম্ন আয়ের মানুষ। ব্যাহত হচ্ছে বোরো আবাদ।

বুধবার (০৪ জানুয়ারি) সারাদিন সূর্য়ের মুখ দেখা যায়নি। বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে  পরিবহন চলতে দেখা গেছে।

কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের হালিম শিকদার বলেন, ভ্যান চালিয়ে আমি  সংসার চালাই। গত দুই দিন ধরে প্রচন্ড শীত ও কুয়াশার কারণে ভ্যান চালাতে পারছিনা। এভাবে চলতে থাকলে আর দুই একদিন পরে আমার সংসার চালানো  অসম্ভব হবে।একই গ্রামের ফয়সাল হাওলাদার বলেন, প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার কারণে গত দুই দিন ধরে জমিতে নামতে পারছিনা। বারো আবাদের সময় চলে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, এভাবে শীত ও কুয়াশা পড়লে বীজ ধানের চারা এবং বিভিন্ন ফসলের ক্ষেত কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কোল্ড ইনজুরি থেকে বীজ তলাকে রক্ষা করতে হলে প্রতিদিন সন্ধ্যায় বীজ তলায় পানি দিতে হবে। সকালে আবার এই পানি বীজ তলা থেকে বের করে দিয়ে সাথে সাথে বীজ ধানের চারা উপরে পড়া কুয়াশা ভেঙ্গে দিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার প্রভাস মন্ডল বলেন, কোটালীপাড়া স্বাস্ব্য কেন্দ্রের আউটডোরে প্রতিদিন ৩ থেকে ৪শত রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এর মধ্যে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশী। এই রোগীদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শীতে দরিদ্র মানুষেরা যাতে কষ্ট না পায় তার জন্য আমরা শীতবস্ত্র ও কম্বল বিতরণ অব্যাহত রেখেছি। কোল্ড ইনজুরিতে ফসলের যাতে ক্ষতি না হয় তার জন্য পদক্ষেপ নিতে উপজেলা কৃষি অফিসকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে একই অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলায়ও। এসব উপজেলার কৃষক ও দরিদ্র মানুষ কাজে বের হতে পারছে না। রোদের দেখা না পাওয়ায় শ্রমজিবী মানুষদের ভোগান্তী চরমে পৌছিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION