Update Time :
রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ১১.৪০ এএম
৪৪৮
Time View
ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যান চালকের প্রাণ
কালরে খবরঃ গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে।রবিবার (২২ জানুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তেঘরিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক রাজু শেখ (২৪) খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। সে গোপালগঞ্জ অবস্থান করে ভ্যান চালাতেন। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস জানিয়েছেন, সকাল সোয়া ৭টায় ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে রাজু শহরের মান্দারতলা আসছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যান চালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে লাশ বুঝে...
92
কালরে খবরঃ
গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে।রবিবার (২২ জানুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের তেঘরিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক রাজু শেখ (২৪) খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। সে গোপালগঞ্জ অবস্থান করে ভ্যান চালাতেন। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস জানিয়েছেন, সকাল সোয়া ৭টায় ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে রাজু শহরের মান্দারতলা আসছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যান চালক রাজু শেখকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। পরে পরিবারের আবেদনের ভিত্তিত্বে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হয়।