শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজে শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১১.২৪ এএম
  • ৪৯৬ Time View
109

কালের খবরঃ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) দুপুরে কলেজের কম্পিউটার ল্যাবে  এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন।কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফকরুজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এরআগে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও  সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম ফিতাকেটে আইসিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রথম ব্যাচে ২ মাস ব্যাপী ৭০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। পর্যায়ক্রমে কলেজের সব শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। এরাই ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগি হয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়বে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION