বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

মানবাধিকার কমিশন একটা বেআইনী সংস্থা-গোপালগঞ্জে কমিশনের চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৬.১৬ পিএম
  • ৫১১ Time View
118

কালের খবরঃ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, কোন সংস্থা অন্যায় করলে তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাতে হবে। তাদেরকে যথা নিয়মে সেটা নিষ্পন্ন করার চেষ্টা করতে হবে। তা না হলে মানবাধিকার কমিশন অবশ্যই ব্যবস্থা নিবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে গঠিত “জেলা মানবাধিকার কমিটি” এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটা বেআইনী সংস্থা। এই নামে যদি কেউ পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। কারণ বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কোন কমিশন বাংলাদেশে নাই।

কমিশনের চেয়ারম্যান আরো বলেন, এক সময় একটা ছিলো, তারা অনেক অন্যায় করেছে, অনেকভাবে চাঁদাবাজি করেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। তারা কমিশন বলে পরিচয় দিতো কিন্তু তারা কোন কমিশন নয়। কোন বেসরকারি সংস্থা কোন দিন কমিশন হতে পারে না।

চেয়ারম্যান আরো জানান, বাংলাদেশ মানবাধিকার কমিশন টোটালী ব্যান্ড একটি প্রতিষ্ঠান। এটা অবৈধ। এরা কেউ কমিশন বা কাউন্সিল লিখতে পারবে না। এ ব্যাপারে কোর্টের রায় রয়েছে। প্রত্যেক জেলা প্রশাসকের কাছে এই রায়ের কপি পাঠানো আছে, যাতে কোন এনজিও যদি এই পরিচয় দেয় তাহলে তাদের ধরার জন্য।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনবাধিকার কমিশনের সচিব নারায়ন চন্দ্র সরকার, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য ড. তানিয়া হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা ও মানবাধিকার জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অপর্ণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION