বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬.০৯ পিএম
  • ৫৮৫ Time View
182

কালের খবরঃ

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।বৃহস্পতিবার(০১ডিসেম্বর)বেলা ১টায় গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব-এর মুখোমুখি হয় হট ফেভারিট বসুন্ধরা কিংস। খেলার প্রথম থেকে আক্রমানাত্বক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা কিংস। খেলার ১১ মিনিটে বসুন্ধরার নিশ্চিত গোল হাত দিয়ে প্রতিহত করে লাল কার্ড খায় পুলিশের রক্ষণভাগের ২৬ নম্বর জার্সিধারী হাবিবি। হাত দিয়ে গোল ঠেকানোর কারণে পেনালটি পায় বসুন্ধরা।১৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক রবসন অ্যাজিভিডো দ্রা সিলভা গোল করে বসুন্ধরা এগিয়ে দেন।এর পর বসুন্ধরার আক্রমন আরো বাড়তে থাকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।

দ্বিতীয় আর্ধের ৬৫ মিনিটে বসুন্ধরার রাকিব হোসেন দ্বিতীয় গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর খেলার ৭৩ মিনিটে গমেজ আরো একটি গোল করলে ৩-০ গোলের লিড নেয় বসুন্ধরা। খেলার অতিরিক্ত  সময়ে ৯১ মিনিটে পুলিশের অ্যাডওয়ার্ড একটি গোল করে। ফলে ‍খেলার ব্যবধান দাড়ায় ৩-১ গোলের। এর পর রেফারী খেলার শেষ বাশি বাজালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলার ১ গোল করা ছাড়াও দুর্দান্ত ফারফর্ম করায় বসুন্ধরা কিংসের আক্রমন ভাগের খেলোয়াড় রাকিব হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION