রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

প্রিমিয়ার লীগ ফুটবলে ১-০ গোলে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫.৩৭ পিএম
  • ৪৮৮ Time View
117

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্টের একমাত্র গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল মজবুত করেছে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী শেখ জামালের মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ। খেলার প্রথমার্ধের শুরুতেই গোলের জন্য আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে দু’দল। কিন্তু সহজ সুযোগ মিসের মহরায় গোল বঞ্চিত থাকে দু’দল। খেলার ২৪ মিনিটে ডিবক্সের মধ্যে বাংলাদেশ পুলিশের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় শেখ জামাল। স্পট কিক থেকে ৯নং জার্সিধারী খেলোয়াড় কর্নেলিয়াস ইজেকিয়েল স্টুয়ার্ট গোল করে শেখ জামালকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।

খেলার দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়ো হয়ে খেলতে থাকে বাংলাদেশ পুলিশ। কিন্তু এ অর্ধেও একের পর এক সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত থাকে বাংলাদেশ পুলিশ। এদিকে শেখ জামালও একের পর এক সহজ সুযোগ নষ্ট করলে স্কোর বড় করার অক্ষেপ নিয়ে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION