মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫.৫৬ পিএম
  • ৪৫৪ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

“থাকবো ভালো, রাখব ভালো দেশ-বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়, করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, জনশক্তি জরীপ কর্মকর্তা মোঃ জহুরুল হক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ও আহরনকারী ব্যাংককে সম্মাননা ক্রেস্ট এবং মৃত্যুবরণকারী কর্মীর মেধাবী ৫জন সন্তানকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION