বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীর টিসি! কোটালীপাড়ায় গাছতলায় আশ্রয় নেওয়া ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিনিধি দল। টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার বাংলাদেশ বেতার গোপালগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব শ্রমিক আন্দোলনে অর্থের জোগানদাতা সন্দেহে সাবেক মন্ত্রী-এমপিদের হিসাব জব্দ হামের টিকা কেনা ও বিতরণে ব্যর্থতা: ইউনূস সরকারের দায়ের তদন্ত শুরু অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

গোপালগঞ্জে শহীদ বুদ্ধজীবি দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১.৫০ পিএম
  • ৫৩৮ Time View
168

কালের খবরঃ

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর)সকালে গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।সকাল ৯ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

পরে জেলা পরিষদের পক্ষে জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোট মুন্সী আতিয়ার রহমান,আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর উপজেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।  পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।  এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধাসহ গোপালগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION