সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

মুকসুদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ,বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫.৩৮ পিএম
  • ৪৯৯ Time View
132

মুকসুদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধাদের নামফলক, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাটিকামারীর মুক্তিযোদ্ধা চত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধাদের নামফলকে শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন বাংলাদেশর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম। পরে বাটিকামারী মুক্তিযোদ্ধা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো: মনিরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মো: ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান, সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বক্তব্য রাখেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং মুক্তিযুদ্ধভিত্তিক ম্যাগাজিন “স্বর্ণাক্ষর” এর মোড়ক উন্মোচন করা হয়। #

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION