রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

মুকসুদপুরে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৪.০৭ পিএম
  • ৫১৮ Time View
117

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপলগঞ্জের মুকসুদপুর বাঁওড়ে খাল খনন বন্ধের দাবিতে মাববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার ( ৩১ ডিসেম্বর ) সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী  জমির মালিকানা দাবী করা  কৃষকেরা হাতে হাত রেখে উপজেলার পশ্চিম কদমপুর ভাঙ্গাপোল বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাড়িয়ে এই মানববন্ধন করে।

উপজেরার প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুড়ী, কাওয়ালদিয়া, পশারগাতী, ও কুলাকোনা গ্রামের সর্বস্তরের জনগন এই মাববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে বক্তব্য রাখেন কৃষক বাচ্চু শেখ, নিজাম ফকির, বাদল শেখ, দেলোয়ার মোল্লা, নিছার খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, মুকসুদপুরের কিছু স্বার্থান্বেসী নিজেদের স্বার্থের জন্য কয়েক হাজার পরিবারের নিজস্ব মালিকানাধীন জমির উপর দিয়ে খাল খননের নামে জমি অবৈধভাবে দখলসহ সরকারি অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে। দ্রুত খাল খনন বন্ধের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, খাল খননকারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান বলেন,   কারো ব্যক্তি মালিকানাধীণ জমির উপর দিয়ে খাল খনন করা হচ্ছেনা। তারা নিয়মানুযায়ী সরকারী জায়গার উপর দিয়েই খান খনন করছেন।যারা তাদের জায়গা দাবী করছেন, তাদের দাবীর পক্ষে কোন যৌক্তিক কারন নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION