বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত হলে ফিরবে শপিং মলের সুদিন?

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণগেলো ইজিবাইক যাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২.২২ পিএম
  • ৪৬৯ Time View
144

কালের খবরঃ

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রমেশ পাটোয়ারী (৩৭) নামে ব্যাটারী চালিত এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (২৬ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রমেশ পাটোয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের মেঘনাথ পাটোয়ারীর ছেলে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকেহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থেকে আসা উলপুরগামী একটি ব্যাটারীচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রমেশ পাটোয়ারী মারা যান।

এসময় ইজিবাইকে থাকা চালক হামজা কাজী ও অপর যাত্রী মাহাবুব আলম মারাত্মক আহত হন। আহত দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION