সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান

জাতির পিতার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি – শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৪.২৫ পিএম
  • ৪৯০ Time View
137

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। তিঁনি এক দিনে জাতির পিতা হতে পারেননি। তিঁনি তাঁর সগ্রামী জীবন ও রাজনৈতিক কর্মকান্ড দিয়ে খোকা বাবু থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা, জাতির পিতা থেকে বিশ^ নেতা হয়েছেন। তিঁনি তাঁর নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক একটি দেশ উপহার দিয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর)) মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ স্বাধীনের পরে খুব স্বল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার জন্য আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়ে ছিলেন। মাত্র সাড়ে ৩বছরে তিঁনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে ব্যাপক উন্নয়ন করেছিলেন। বর্তমানে তাঁরই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রুপান্তিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য, আবুল কালাম দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৭শত বীর মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার এই ৭শত বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION