শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কোটালীপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৫.০৫ পিএম
  • ৪৯১ Time View
45

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।সোমবার (৫ ডিসেম্বর ) দিবাগত রাতে উপজেলার কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের মুনসুর হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদারের সাথে পাশ^বর্তী কাঠিগ্রামের জলিল হাওলাদারের ছেলে মফিজুর রহমান কালুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।এরই সূত্র ধরে গত শনিবার (৩ডিসেম্বর) আজিজুল হাওলাদারসহ তার লোকজন মফিজুর রহমান কালুর লোকজনকে মারধর করে।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় আজিজুলসহ ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলার কারণে আজিজুল হাওলাদার তার মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে বলে জানিয়েছেন মফিজুর রহমান কালু।

তিনি বলেন, একটি সত্য ঘটনাকে ঢাকতে মিথ্যা মামলা দিয়ে আজিজুল হাওলাদার আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।

এ বিষয়ে আজিজুল হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি কাঠিগ্রামের জনৈক নান্নু হাওলাদার ও মিকাইল শরীফের ৭ একর জমির একটি মাছের ঘের ৫বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছি। গতকাল সোমবার রাতে মফিজুর রহমান কালু ও তার লোকজন আমার ঘেরে বিষ দেয়। এ সময় আমার ঘেরের পাহারাদার জোনায়েত উল্লা মফিজুর রহমান কালুকে দেখে ফেলে। এই বিষ প্রয়োগে আমার ঘেরের ৩৫লক্ষ টাকার মাছ মারা গেছে। এ ঘটনায় আমার মা কোহিনূর বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, মফিজুর রহমান কালু সাথে আজিজুল হাওলাদারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণে গত শনিবার ( ৩ডিসেম্বর) আজিজুল হাওলাদারসহ তার লোকজন মফিজুর রহমান কালুর লোকজনকে মারধর করে। এ ঘটনায় মামলা হয়েছে। এখন প্রতিপক্ষকে ফাঁসাতে মাছ নিধনের ঘটনা ঘটতে পারে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION