মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কাশিয়ানীতে অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে ধরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৮.৪৬ পিএম
  • ৫০৮ Time View
131

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মোঃ হাদিস শিকদার (৩৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যাসায়ী মোঃ হাদিস শিকদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামের মোঃ নাজির শিকদারের ছেলে।

র‌্যাব-৬ জানিয়েছে, অস্ত্র বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীর ফুকরা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।
এসময় অস্ত্র বেচাকেনার সময় ওই স্থান থেকে হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী মোঃ হাদিস শিকদার গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরো জানায়, উদ্ধাকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION