বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫.৪০ পিএম
  • ৪২৬ Time View
59

কালের খবরঃ

গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।এরপর প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগে স্থাপিত “মুজিব কর্ণার” ও সড়ক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন করেন। পরে তিনি সড়ক ভবনে একটি বহেড়া গাছের চারা রোপন করেন।

এ সময় সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, রেজাউল করিম, শিশির কান্তি রাউত, ড. আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমানউল্লাহ, আবুল কালাম আজাদ, জিকরুল হাসান, গোপালগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাসসহ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION