বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১.০০ পিএম
  • ৪০৯ Time View
15

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সোমবার (৫-ডিসেম্বর) সকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান, শিক্ষা ও আইসিটি একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত (২৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক শাহিদা সুলতানা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION