বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২.২৬ পিএম
  • ৪২৮ Time View
48

কালের খবরঃ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড যৌথভাবে এ কর্মসূচী পালন করে। বুধবার(৭ ডিসেম্বর)বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরে গোপালগঞ্জ জেলা শহর মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION