বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২.৩১ পিএম
  • ৬০৩ Time View
187

কালের খবরঃ

বিশ্ব মৃত্তিকা দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ “ স্বচ্ছতা” অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমানের সঞ্চালনায় দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আশিক ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বক্তরা জমি বা মাটিতে কম পানি নির্ভর ফসলের আবাদ,সেচের জন্য ভূগর্ভস্থ পানির পরিমিত ব্যবহার, সুষম মাত্রায় রাসায়নিক ও জৈব সারের গুনাগুন উন্নয়ন এবং পরিমিত পরিমাণে জৈব সার প্রয়োগ করে জমিতে বার বার একই ফসল উৎপাদন না করে  ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION