বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৫.২২ পিএম
  • ৩৭৪ Time View
55

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির মোল্লা হৃদয় (১৫) নিহত হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ছিব্বির ওই গ্রামের মো. মনির হোসেন মোল্লার ছেলে। সে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

কাশিয়ানী থানার এসআই ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ছিব্বির সাজাইল থেকে মোটরসাইকেল করে হরিদাসপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION