বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫.১৩ পিএম
  • ৪৮২ Time View
118

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী  আতিয়ার রহমান।বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর)  দুপুরে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, পৌর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য  বি.এম তৌফিক ইসলাম, শ্রাবণী খানম,  এসএম কামাল সেলিম, শারমিন নাহার, রবিউল আলম সিকদার, আরমান হাফিজ, মোঃ কামরুল ইসলাম বাদল সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION