বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

জলিরপাড়া ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৩.৫৬ পিএম
  • ৪৫১ Time View
95

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জলিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বৈরাগীর উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের মুন্সি কলিগ্রাম এলাকায় জলিরপাড়-উজানী সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী। এসময় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লিটন খান, ইউপি সদস্য সুমন মন্ডল, গৌতম মন্ডল, বিধান সরকারসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার (৯ নভেম্বর) মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাছে দরখাস্ত জমা দিয়ে ফেরার পথে জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি রায় ও প্যানেল চেয়ারম্যান বিকাশ বাকচির লোকজন ইউ.পি সদস্য সুজিত বৈরাগীর উপর হামলা চালায়।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION