বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

কোটালীপাড়ায় ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তিসমূহ ও করণীয় শীর্ষক কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১.৪০ পিএম
  • ৪৪০ Time View
82

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ অনুযায়ী ‘৪র্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তিসমূহ ও করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালাটির উদ্বোধন করেন।

বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. সালেহ আহম্মেদ, বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গনি মিনা, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোশারফ উদ্দিন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মশিউর রহমান বলেন,  ৪র্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত প্রযুক্তি বিষয়ে আমরা যুক্ত হতে না পারলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমি মনে করি আগামী ১০ বছরের মধ্যে আমাদের দৈনন্দিন কাজকর্ম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। এ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION