বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কঠোর নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি, পরিস্থিতি শান্ত ২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪.৫০ পিএম
  • ৪১৯ Time View
86

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু (৭৫) মারা গেছেন। সোমবার ( ৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বর্নি  মাদ্রাসা ময়দানে জানাজা শেষে দক্ষিণ বর্নি গ্রামের মুন্সী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নুকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর, বর্নি‌ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা), বর্নি‌ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ  প্রমূখ উপস্থিত ছিলেন।

পারিবারিক সুত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু গত ১৯ অক্টোবর টুঙ্গিপাড়া থেকে বর্নি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা‌ হয়। সেখানে ১৮ দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩ টায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে সাত ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চুন্নু।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION