শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের দিন দুর্ঘটনা ৬জন নিহতের পর গোপালগঞ্জে সড়কে কড়াকড়ি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তীর্থ যাত্রীসহ আহত-২৬ গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ নিহত৫,আহত ২৫ দেশ ও জাতির কল্যাণ কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মুকসুদপুরে খেলার মাঠ দখল করে তেলের পাম্প তৈরীর প্রতিবাদে মানবন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫.২২ পিএম
  • ৫০২ Time View
81

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে খেলার মাঠ দখল ও স্থাপনা তৈরীর প্রতিবাদে এবং মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলার দাসেরহাট গ্রামসহ ৫টি গ্রামের শতাধিক মানুষ এ কর্মসূচী পালন করে।

শনিবার (১২ নভম্বের) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাসেরহাট এলাকার খেলার মাঠে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় মাঠ দখল ও স্থাপনা তৈরীর প্রতিবাদে এবং উন্মুক্ত করার দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী মোল্যা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইলিয়াছ হোসেন, ব্যারিষ্টার মনোজ ভৌমিক বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, দু’শ বছর ধরে এটি খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ৫ গ্রামের ছেলে মেয়েরা এ মাঠে খেলাধূলা করে। কিন্তু ব্যবসায়ী কেএম মাসুদুর রহমান মাঠের জায়গা দখল করে স্থাপনা তৈরীর চেষ্ঠা করছে। দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবী জানান তারা।

পরে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি সাংবাদিকদেরকে জানান, এখানে সরকারী খাস খতিয়ানের যায়গাটা দীর্ঘদিন ধরে এলাকাবাসী খেলারমাঠ হিসাবে ব্যবহার করে আসছে। সেবা গ্রীন মডেল ফিলিং এন্ড অটোগ্যাস ষ্টেশনের মালিক কে এম মাসুদুর রহমান এই মাঠের পাশেই জমি ক্রয় করে সেবা গ্রীন মডেল ফিলিং এন্ড অটোগ্যাস ষ্টেশন তৈরি করছেন। তিনি কিছু জায়গা দখল করেছেন বলে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করছে। এই বিষয় নিয়ে আদালতে মামলা আছে, বিষয়টির কার্যক্রম প্রক্রিয়াধীন। সরকারী নির্দেশনা মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মাঠের জায়গা দখলের অভিযোগে অভিযুক্ত কেএম মাসুদুর রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ  করার চেষ্টা করা হয়। বার বার ফোন দিলেও তিনি ফোনটি  রিসিভ করেননি। তার মোবাইল নম্বর (০১৭১১৫৯৬৩২০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION