বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

মধুমতি সেতুতে এক মাসে কোটি টাকার টোল আদায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৪.৩১ পিএম
  • ৫০৮ Time View
77

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীর কালনা পয়েন্টে মধুমতি সেতুর উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে ১  কোটি ২লাখ ৯৬ হাজার ৬৯০টাকা।

গত ১১ অক্টোবর রাত ১২ টা ০১ মিনিট থেকে গতকাল বুধবার (৯ নভেম্বর)রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় করা হয়। টোল প্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথ চালু করা হয়েছে। যানবাহন চলাচল শুরুর প্রথম এক মাসে ছোটবড় ১লাখ ৫ হাজার ৪২৫টি যানবাহন পারাপার হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন।

গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের পর মধুমতি সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।ওই দিন রাত ১২টা ১মিনিট যানচলাচল শুরু হয়। এই সেতু পার হয়ে ঢাকা-কলকাতা রুটের বাস সার্ভিসসহ স্থানীয় পরিবহন চলাচল শুরু হয়।

মধুমতি সেতুতে টোল হার নির্ধারণ করা হয়েছে-বড় ট্রেইলার ৫৬৫টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০টাকা, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও রেন্ট-এ-কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিক্সা, ভ্যান ও বাইসাইকেল ৫ টাকা।

সেতুটি চালু হওয়ায় ঢাকার সঙ্গে নড়াইল, যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। কমেছে পথের দুরত্ব। ফলে ভোগান্তি ছাড়াই মধুমতি নদী পার হওয়ায় খুশি যাত্রী ও চালকেরা।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION