সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

বিভিন্ন আয়োজনে গোপালগঞ্জে জেল হত্যা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৫.২১ পিএম
  • ৪৩৬ Time View
84

কালের খবরঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েরেছ। এদিন সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধুর সামধি সৌধ বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এরপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদ মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ নেতাতর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসব কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছেলেন।

অপরদিকে, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন আশরাফ আলী আশু মিয়া। উপজেলা  আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এছাড়া জেলার কাশিয়ানী ও কোটালীপাড়ায় জেলা হত্যা দিবস পালিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION