বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ দেখতে হাজারও প্রাণের মিলন মেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৮.০৭ পিএম
  • ৪৪১ Time View
42

কালের খবরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে  শনিবার(১৯ নভেম্বর)বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার জনতা মধুমতি নদীর দুই পাড়ে এসে হাজির হন। উপভোগ করেন নৌকা বাইচ। নদী ও বিল বাওড়ের এলাকা হিসাবে পরিচিত গোপালগঞ্জে শত বছর ধরে জেলার বিভিন্ন স্থানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বাইচে ২৫টি বাইচের নৌকা অংশ গ্রহণ করে।বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে নদীর পানি উত্তাল হয়ে উঠে।

মধুমতি নদীর উত্তর পাড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আর দক্ষিণপাড়ে বাগেরহাট জেলার মোল্লাহাট ও চিতলমারী উপজেলা। এই দুই উপজেলার লোকজন আগে ভাগেই মধুমতি পারে এসে দাড়িয়ে থাকেন বাইচ দেখতে। আনন্দ উপভোগের পাশাপাশি দুই জেলার মানুষের মধ্যে একটা সেতু বন্ধনও তৈরী হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন,জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও বিশেষ অতিথি হিসাবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিগন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION