বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ২.৫০ পিএম
  • ৫১৬ Time View
117

কালের খবরঃ

প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল  সাড়ে দশটায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে ১৫ টি স্টলে মেলা প্রদর্শিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION