মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

কণ্ঠশিল্পী ফাহমিদা রত্না’র ৩ চমক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১০.১৪ এএম
  • ৫৭১ Time View
153

ঢাকা অফিসঃ

এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী ফাহমিদা রত্না। বর্তমানে বিভিন্ন টেলিভিশন এবং মঞ্চে সংগীত পরিবেশন করে যাচ্ছেন। এছাড়া মৌলিক গান নিয়েও কাজ করছেন প্রতিভাবান এই গুণী শিল্পী। মাত্র ১১ বছর বয়সেই ওস্তাদ শেখ জিন্নাত আলী (ঝিনু)’র কাছে সঙ্গীতের হাতেখড়ি। ২০০৬ সালে বাফেসাপ আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় জাতীয়ভাবে চ্যাম্পিয়নশীপ লাভ করেন। এরপর লোকসঙ্গীতে তালিম নেন ওস্তাদ ইন্দ্রমোহন রাজবংশীর হাতে। ২০০৯ সালে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) থেকে চার বছরের লোকসংগীত কোর্স সম্পন্ন করে বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়। এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও লোকসংগীত বিভাগে তালিকাভুক্ত হন। ফাহমিদা রত্না জানিয়েছেন, আসছে ইংরেজি নতুন বছর উপলক্ষে বিশেষ চমক হিসেবে ৩টি মৌলিক গান প্রকাশ করবেন তিনি। পলিন কাওসার’র কথা ও সুরে ‘বর্ষাবাড়ী’, ‘জলের খাতা’ এবং জহিরুল ইসলাম জনি’র কথা ও সুরে ‘হৃদয়ে জড়ালাম’। গানগুলো ‘ছবি ঘর’ ও ‘সাউন্ডটেক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে ফাহমিদা রত্না বলেন, মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ এ গান করেছি, চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল’ অনুষ্ঠানে গান করেছি, মাইটিভির নিয়মিত আয়োজন ‘আমার সকাল’ এ গান করেছি, বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত গান করি এছাড়াও স্টেজ শো ও বেশ কিছু মৌলিক গান ভিডিওসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। আশা করি গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে। ভালো মানের একজন সংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION