বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী গোপালগঞ্জে ৩ লাখ ৩১ হাজার ৭৬৭ পরিবার পাবে ফ্যামিলি কার্ড উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধণা এবং প্রাক্তন চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩.০১ পিএম
  • ৫৪৯ Time View
156

কালের খবরঃ

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধণা এবং প্রাক্তন চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৩ নভেম্বর) সকালে জেলা পরিষদ হল রুমে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রথমে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক,নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানকে তাঁর চেয়ারে বসিয়ে দায়িত্বভার অর্পণ করেন।পরে নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানান।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, সাবেক জেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর।

এর আগে ২জন সংরক্ষিত নারী সদস্য ও ৫জন পুরুষ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদের বিভিন্ন স্তরের অফিস কর্মচারীরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION